Monday, April 6, 2026

বাড়ি যেতে বান্দ্রা স্টেশনে তিন হাজারের বেশি মরিয়া শ্রমিকের উপর লাঠি

Date:

Share post:

ঘরে ফিরতে চাই। হাতে পয়সা নেই। যেখানে থাকি সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। নিরূপায় হয়ে মুম্বইতে কাজ করতে যাওয়া বিভিন্ন রাজ্যের প্রায় তিন হাজার মানুষ ট্রেনের জন্য মঙ্গলবার বান্দ্রা স্টেশনে ভিড় করেন। কঠোরভাবে লকডাউন মানা হচ্ছে এখন মুম্বইতে। তার মাঝে এতো মানুষ কীভাবে স্টেশনে জড়ো হলেন? পুলিশ প্রশাসন কী করছিল?

যদিও মুম্বই সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কার্যত দেখাই হচ্ছে না। রয়েছেন এই বাংলার বহু শ্রমিক। তাঁরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানালেও নিট ফল জিরো। তাঁদের খাওয়া, থাকার ব্যবস্থা বা ফিরিয়ে আনার ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। ওই মানুষগুলো কার্যত বেপরোয়া হয়ে স্টেশনে চলে আসেন। এক শ্রমিক জানান, এমনিতেই না খেয়ে মরতে হচ্ছে। এবার নয় রাস্তায় বা পুলিশের লাঠিতে মরব। রাজ্য সরকার কিছু করেনি। আজ প্রধানমন্ত্রী লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করার পর ট্রেনও ৩ এপ্রিল অবধি বাতিল করায় নিরূপায় শ্রমিকরা রাস্তায় বেরিয়ে পড়েন। তাদের মুখে মাস্ক ছিল না। এর মাঝে পুলিশ তাদের উপর লাঠি চালায়। খালি পেটে থাকা অনেক শ্রমিক রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁরা কোথায় যাবেন কেউ জানে না।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...