Wednesday, June 24, 2026

বঙ্গবন্ধুর খুনি মাস্টারমশাই! হতবাক পার্ক স্ট্রিট বাসী

Date:

Share post:

এলাকায় মাস্টারমশাই নামে পরিচিত ছিলেন। পার্ক স্ট্রিটের ভাড়া বাড়িতে এই পরিচয় দিয়েছিলেন আবদুল মাজেদ। যিনি বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী। এই সত্যি সামনে আসার পর হতবাক তার প্রতিবেশীরা।

গত ৭ এপ্রিল বাংলাদেশের মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদ গ্রেফতারের পর অবাক বেডফোর্ড লেনের বাসিন্দারা কিন্তু আবদুল মাজেদ নয়।পার্ক স্ট্রিট তাকে চেনে আলি আহমেদ ওরফে ইংরেজির ‘মাস্টারমশাই’ হিসেবে। স্থানীয়দের কথায়, তাঁরা জানতেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করেছেন মাস্টারমশাই। টিউশন পড়িয়ে সংসার চালাতেন তিনি। এলাকায় মেলামেশা করতেন না। পড়ানোর পাশাপাশি  এলাকার এক চায়ের দোকান, রেশন দোকান এবং এক বিল্ডার্সের দোকানে আড্ডা দিতেন মাজেদ। এমনকী বাড়ির দরজায় সব সময় তালা লাগানো থাকত বলেই জানিয়েছেন স্থানীয়রা।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...