Tuesday, April 7, 2026

বাড়িতে বসে মদ তৈরি করা যাবে কীভাবে? এমনই প্রশ্নে জেরবার গুগল

Date:

Share post:

করোনার শৃঙ্খল ভাঙার জন্য ২১ দিনের লকডাউন হওয়ার কথা ছিল। অর্থাৎ ১৪ এপ্রিল থেকে আবার সবকিছু স্বাভাবিক হত। কিন্তু তা আর হলো না। কারণ আবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এখন ৩ মে পর্যন্ত লকডাউন এর সময়সীমা বেধে দেওয়া হয়েছে। দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বন্ধ সমস্ত মদের দোকান। দেদার চলছে কালোবাজারি।

কিন্তু তার মধ্যে গুগলের মাথায় হাত। কারণ কী ভাবে বাড়িতে বসেই মদ তৈরি করা যায়, সেই সম্পর্কিত প্রশ্নই এখন গুগলে ট্রেন্ডিং।

সূত্রের খবর, লকডাউন হওয়ার পর থেকেই ভারতে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে বাড়িতে মদ বানানোর পদ্ধতি। এর এই পরিসংখ্যান ভাবাচ্ছে সরকারকে। মানুষের এই চাহিদার ফলেই মদের কালোবাজারি বাড়ছে। আর তা আটকাতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে প্রশাসনকে।

মহারাষ্ট্রের আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “কালোবাজারি মাত্রাছাড়া শুরু হয়েছে। যে মদ ১৬০-১৭০ টাকায় পাওয়া যায়, তার দাম নেওয়া হচ্ছে ৭০০-৮০০ টাকা। তাতেও মানুষ তা কিনছে। পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা চলছে। মুদিখানার দোকান বা দুধের দোকান থেকে দেওয়া হচ্ছে মদ। ফলে এর পিছনে কারা যুক্ত তার নাগাল পাওয়া যাচ্ছে না।”

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...