Tuesday, April 7, 2026

করোনা প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা শুরু মুম্বইয়ের ইন্সটিটিউটে

Date:

Share post:

করোনা প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা শুরু দেশে। মুম্বইয়ের হাফকিন ইন্সটিটিউটে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। প্রায় ৯০ বছরের পুরনো ওষুধের উপর পরীক্ষা করে এই প্রতিষেধক আবিষ্কার করেছে ভারতীয় বিজ্ঞানীরা।

ইন্সটিটিউট সূত্রে খবর, ৯০ বছরের বেশি পুরনো এক ওষুধের উপর পরীক্ষা নিরীক্ষা করে করোনাভাইরাসের সাময়িক প্রতিষেধকের সন্ধান পাওয়া গিয়েছে। যার নাম বিসিজি ভ্যাকসিন। এতদিন এই ওষুধ টিবি রোগের প্রতিষেধক রূপে ব্যবহার করা হত। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষা সফল হলে, এই ওষুধই করোনা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা যাবে।

ইতিমধ্যে মুম্বইয়ের এই ইন্সটিটিউট ওষুধের প্রয়োগের বিষয়ে আইসিএমআর এবং ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে জানিয়েছে। যাদের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে, তাঁদের প্রতিরোধক ক্ষমতা, অন্যদের তুলনায় অনেক বেড়েছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...