Tuesday, April 7, 2026

করোনা সচেতনতায় এবার রং তুলি হাতে পুলিশ

Date:

Share post:

করোনা মোকাবিলায় পথে নেমেছে পুলিশ। দিনরাত এক করে কাজ করছেন স্বাস্থ্য কর্মীরাও। গান গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করছেন পুলিশ কর্মীরা। এবার পথচলতি মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে নতুন পদ্ধতি অবলম্বন করলেন সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।

বুধবার, বি টি রোডের সোদপুর মোড়ে রাস্তার উপর করোনা ভাইরাসের ছবি আঁকলেন পুলিশকর্মীরা। ছবির মাধ্যমে ফুটিয়ে তুললেন, সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ির বাইরে কম বেরোনো। খড়দহ থানার পুলিশের সহযোগিতায় সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছেন। এই ছবি আঁকা শুরু করেন ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল আমন দীপ, খড়দহ থানার আরক্ষক সুজিৎ ভট্টাচার্য, সোদপুর ট্রাফিক ওসি রামপ্রসাদ মন্ডল প্রমুখ।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...