Monday, April 6, 2026

করোনা পরিস্থিতি: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল

Date:

Share post:

করোনা মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে দেওয়া হল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, আগামী দু মাস খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সময়ের মধ্যে আইপিএল করা যাবে না। দুমাস পরে ফের বৈঠকে বসবে বিসিসিআই। সেই সময় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মঙ্গলবারই, সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, করোনা পরিস্থিতির উন্নতি হলে, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ছোট পরিসরে আইপিএল করা যেতে পারে। যদি না ওই সময়, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়।
এর পাশাপাশি বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কী থাকে- তারপরেও আইপিএল অনুষ্ঠিত হওয়া নির্ভর করছে। কারণ বিদেশি ক্রিকেটাররা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা কতটা যোগ দিতে পারবেন? কোন সময় খেলায় যোগ দিতে পারবেন? সেটার উপরেও সিদ্ধান্ত নির্ভর করছে
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোথায় আগামী 2 মাস খুব গুরুত্বপূর্ণ। দুমাস পরে একটি বৈঠক করে আইপিএলের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...