Saturday, April 4, 2026

করোনা উপসর্গ থাকায় বৃদ্ধা মাকে জঙ্গলে ফেলে এলেন ‘গুণধর’ সন্তানরা

Date:

Share post:

চিকিৎসার বদলে সন্তানরা বৃদ্ধা মাকে ফেলে এলো জঙ্গলে। হয়েছিল সর্দি-জ্বর। এক ছেলে দুই মেয়ে ও এক জামাই মিলে ডাক্তার দেখানোর নাম করে রাতের অন্ধকারে বাংলাদেশের শখীপুর জঙ্গলে বৃ্দ্ধা মা-কে ফেলে এলেন।

এরপর বৃদ্ধার কান্না শুনে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। করোনার উপসর্গ থাকায় অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে। কিন্তু সেখানে বেড না-থাকায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বৃদ্ধার বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে। ছেলেমেয়েরা ঢাকার উপকণ্ঠে গাজিপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করে।
কীভাবে পারলেন সন্তানরা এমন অমানবিক আচরণ করতে?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...