Saturday, June 6, 2026

নিম্নবিত্ত মানুষের পাশে বারাসত থানা, স্যানিটাইজ করা হল একাধিক ওয়ার্ড

Date:

Share post:

লকডাউনে নিম্নবিত্তদের সাহায্য করতে আবারও এগিয়ে এলো বারাসত থানার পুলিশ। একই সঙ্গে বারাসত শহরকে জীবাণু মুক্ত করতে উদ্যোগ নিল বারাসত পুরসভা।

শুক্রবার বারাসত পুরসভার বানিকন্ঠনগর, কাজিপাড়ার এলাকার প্রায় ২৫০ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হল বারাসত থানার পক্ষ থেকে। সংশ্লিষ্ট অঞ্চলে চাল, ডাল, আলু সোয়াবিন সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিম্নবিত্তদের হাতে তুলে দেন বারাসত থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা।

এদিন বারাসতের ৫ টি ওয়ার্ডে জীবাণুমুক্ত করার কাজ করা হয়। ঘনবসতি পূর্ণ এলাকা, বাজার, গুরুত্বপূর্ণ রাস্তা ও জনসমাগম বেশি এমন এলাকা স্যানিটাইজ করা হয়েছে।
পাশাপাশি বারাসত শহরের ৩৫ টি ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত পুরসভার প্রতিনিধি তাপস দাশগুপ্ত জানান, বারাসত শহরকে জীবাণুমুক্ত করা পুরসভার দায়িত্ব। পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ তাঁরা চালিয়ে যাচ্ছেন।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...