Saturday, April 4, 2026

লকডাউন উপেক্ষা: বেতন না পেয়ে জুটমিলের গেটে শ্রমিক বিক্ষোভ

Date:

Share post:

লকডাউনের ফলে রাজ্যের জুট মিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার জুট মিলগুলির কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল যে মিল বন্ধ থাকলেও এই কঠিন সময়ে শ্রমিকদের বেতন সঠিক সময়ে যেন দিয়ে দেওয়া হয়। কিন্তু লকডাউনের ২৪ দিন হয়ে গেলেও কোনও শ্রমিক বেতন না পাওয়ায় হুগলি জেলা জুড়ে বিভিন্ন জুটমিলে গেটের বাইরে লকডাউন উপেক্ষা করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে এই সময়ে মধ্যে মিল কর্তৃপক্ষ তাঁদের বেতন দেয়নি। দ্রুত সমস্ত বেতন দিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা । এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় জুট মিলগুলি ২৫ শতাংশ শ্রমিক দিয়ে কাজ চালু করতে হবে। কিন্তু রাজ্য সরকার এর বিরোধিতা করে ১৫ শতাংশ কর্মচারি দিয়ে কাজ করানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিরোধিতা করে বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছে বাম শ্রমিক সংগঠন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...