Wednesday, June 24, 2026

স্বস্তি, টানা ১৪দিন করোনা মুক্ত দেশের সংক্রমণ জেলা নদিয়া

Date:

Share post:

সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। গত ১৪ দিনে কোনও করোনাভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া যায়নি এমন ২৭টি জেলার তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া। বৃহস্পতিবার এই তথ্য জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যুগ্মসচিব লব আগরওয়াল এই তথ্য জানিয়েছেন।

এ রাজ্যের ৪ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক। এই চারটি জেলা হল, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। অন্যদিকে, নয়টি জেলাকে হটস্পট না হলেও সংক্রমণ জেলা হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। তারমধ্যে রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং।

এর মধ্যে খুশির খবর নাদিয়াতে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দেখা গেল, রাজ্যের নয়টি সংক্রমণ জেলার মধ্যে একমাত্র নদিয়া জেলা পাশ করল। গত ১৪ দিনে এই জেলায় একটাও করোনা সংক্রমণ পাওয়া যায়নি।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...