Monday, April 13, 2026

হাওড়া-হুগলির সীমানায় কড়া নজরদারি শুরু প্রশাসনের

Date:

Share post:

হাওড়া-হুগলির সীমানায় কড়া নজরদারি শুরু করল প্রশাসন।করোনাভাইরাস সংক্রমণের নিরিখে এরইমধ্যে হাওড়া রেড স্টার জোন বলে চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হুগলিতে এখনও পর্যন্ত সেভাবে সংক্রমণ না ছড়ালেও, ভৌগলিক অবস্থানের কারণে ওই জেলার উপর বিশেষ নজর রাখা হবে। কারণ, তার সীমানাবর্তী অন্যান্য জেলাগুলিতেে যথেষ্ট পরিমাণে সংক্রমণ ছড়িয়েছে। এরপরেই শনিবার সকাল থেকে হাওড়া ও হুগলির সীমানা বালিখালে সমস্ত গাড়ি থামিয়ে হাওড়া থেকে হুগলিতে যাওয়া যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। উত্তরপাড়া পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেকিং করা হচ্ছে গাড়িগুলিও।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...