Tuesday, March 31, 2026

দেশের প্রথম রাজ্য হিসেবে ফের লকডাউনের মেয়াদ বাড়ালো তেলেঙ্গানা! সন্ধ্যায় জারি কার্ফু

Date:

Share post:

দেশের প্রথম এই রাজ্য হিসেবে ৭ মে পর্যন্তন লকডাউন বাড়ানোর ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আজ, রবিবার এই ঘোষণা করেন। এদিন তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার দ্বিতীয় পর্বে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছিল। তেলেঙ্গনা সরকার তা আরও বাড়িয়ে ৭ মে পর্যন্ত করছে”।

এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে রাজ্যজুড়ে কার্ফুও চলবে। লকডাউন বাড়ানোর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন থেকে ২৫ শতাংশ টাকা কাটা হবে বলে জানিয়েছেন তিনি।এছাড়া এমাসেও জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের ৫০ শতাংশ বেতন কেটে নেওয়া হবে।

অন্যদিকে, পুলিশ কর্মীরা ১০ শতাংশ বেশি বেতন পাবেন। বাড়িওয়ালাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, মার্চ থেকে মে মাসের মধ্যে ভাড়াটিয়াদের থেকে ভাড়া নেওয়া যাবে না। বেসরকারি স্কুলগুলিও টিউশন ফি ছাড়া একটি টাকাও বেশি নিতে পারবে না। সরকারি নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...