Wednesday, June 24, 2026

কোন আইনে রাজ্যে কেন্দ্রীয় দল আসবে, মোদি-শাহের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিপর্যয় মোকাবিলা আইনের কোন ধারায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর কথা বলা আছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক টুইট-বার্তায় সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, “কোন আইনের ভিত্তিতে কেন্দ্র বাংলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তা স্বচ্ছ নয়৷ এই বিষয়টি পরিষ্কার করা না হলে কেন্দ্রীয় দল পাঠানোর এই সিদ্ধান্ত দেশের ‘ফেডারেল’ কাঠামোর পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে৷” একইসঙ্গে মুখ্যমন্ত্রী কঠোরভাবেই বলেছেন, ” কিসের ভিত্তিতে কেন্দ্র এই ঘোষণা করেছে, তা স্বচ্ছতার সঙ্গে জানানো না হলে এ বিষয়ে রাজ্য অগ্রসর হবে না৷”

এই প্রসঙ্গে পর পর দু’টি টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ” করোনা-যুদ্ধে কেন্দ্রের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতাকে সব সবসময়ই স্বাগত জানিয়ে চলেছে রাজ্য৷ কিন্তু কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে অভাব রয়েছে স্বচ্ছতার”৷

প্রসঙ্গত, এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি টুইটে বলেছে, “কলকাতা-সহ ৭ জেলা ‘উদ্বেগজনক’৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল৷” ওই টুইটে কেন্দ্র বলেছে, “কলকাতা, হাওড়া ছাড়া বাংলার আরও ৫ জেলার করোনা-পরিস্থিতি গুরুতর বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার”৷ এই পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ ওই টুইটের উত্তরেই রাজ্যের মুখ্যমন্ত্রী “ফেডারেল কাঠামো লঙ্ঘন করার” অভিযোগ তুলেছেন৷

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...