Friday, March 27, 2026

করোনা মোকাবিলায় মোদি প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

Date:

Share post:

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যোগ্য নেতৃত্ব সামলাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবেই প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে তাঁর ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস।

সরকারি সূত্রের খবর, বিল গেটস লিখেছেন, “আপনার নেতৃত্ব প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তা এক কথায় প্রশংসনীয়। যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়রান্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি।”

বিল গেটস একই সঙ্গে লিখেছেন, “করোনা মোকাবিলার কৌশল জোরদার করার লক্ষ্যে গবেষণা, উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনকে উন্নত করতে এবং ভারতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিও উল্লেখ যোগ্য ভাবে প্রশংসনীয়।” কোভিড-১৯ মোকাবিলায় ভারত সরকার যে ‘আরোগ্য সেতু’ অ্যাপ বানিয়েছে তারও প্রশংসা করেন বিল গেটস। তিনি চিঠিতে লিখেছেন, “আমি আনন্দিত যে আপনার সরকার কোভিড-১৯-এর মোকাবিলায় ব্যতিক্রমী ডিজিটাল ক্ষমতা ব্যবহার করছে। একই সঙ্গে করোনাভাইরাস ট্র্যাকিং, যোগাযোগের সন্ধান এবং জনগণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আরোগ্য সেতু ডিজিটাল অ্যাপ চালু করেছে।”

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...