Monday, March 23, 2026

চিনতে পারছেন কারা এই দুজন?

Date:

Share post:

দেশজুড়ে উদ্বেগ বাড়ছে করোনা নিয়ে। ক্রমশ বেড়েই চলেছে আক্রান্ত মৃতের সংখ্যা। গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণে রুখতে চলছে লকডাউন। বাদ যায়নি ভারতও। এহেন পরিস্থিতিতে সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেক খেলোয়াড়। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় করোনা সচেতনতা বার্তা দিচ্ছেন।

এবার সোশ্যাল মিডিয়ায় স্মৃতি রোমন্থন করছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি নিজের ও তার ভাই ক্রুনাল পান্ডিয়ার একটি পুরনো ছবি শেয়ার করেছেন। তাতে ক্যাপশনে লিখেছেন, “ফিরে দেখা ২০১১”। কীভাবে সময় বদলে যায়। ক্রুনাল পান্ডিয়া সোয়াগ মেরা দেশি হ্যায়।” ছবিতে দেখা যাচ্ছে , হার্দিকের পরনে একটি কালো রঙের টি-শার্ট। এবং তার ভাই ক্রুনাল পড়েছিলেন একটি সাদা টি-শার্ট।

এই ছবি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে কমেন্ট পরছে হু হু করে। সেই কমেন্টের সারিতে জায়গা করে নিয়েছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান, ইংল্যান্ডের প্লেয়ার জস বাটলার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেল।

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...