Saturday, June 20, 2026

ভারতে কত দিন লকডাউন জরুরি, জানালেন রিচার্ড হরটন

Date:

Share post:

দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। যার মেয়াদ শেষ হবে ৩ মে। কিন্তু তারপর পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা নিয়ে সংশয় আছে অনেকের মনে। এই অবস্থায় লকডাউন শিথিল করা উচিত নয় বলে মনে করছেন পৃথিবী বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যান্সেটের প্রধান সম্পাদক রিচার্ড হরটন।

সংবাদ মাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্ড হরটন বলেন, “বছরের পর বছর ধরে মহামারি চলে না। একটা সময়ের পর পরিস্থিতি স্বাভাবিক হবেই। কিন্তু এই সংক্রমণ রুখতে ভারতকে অনন্ত ১০ সপ্তাহ লকডাউন পালন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধিতে নজর দিতে হবে।”

লকডাউন তোলার জন্য তাড়াহুড়ো করা যাবে না বলে মত তাঁর। যদি সেকেন্ড ওয়েভ শুরু হয়, তাহলে তা ফার্স্ট ওয়েভের থেকে ভয়াবহ হবে। সেক্ষেত্রে আবার লকডাউন করতে হবে। লকডাউনের কার্যকারিতা বজায় রাখতে টেস্টিং এবং কন্ট্রাক্ট ট্রেসিং প্রয়োজনীয় বলেও জানিয়েছেন তিনি।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...