Saturday, April 4, 2026

ভিন রাজ্যে আটকে থাকা সন্তানদের ফেরাতে মন্ত্রীর কাছে আর্জি অভিভাবকদের

Date:

Share post:

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ট্রেনিং নিতে কোচবিহার থেকে যাওয়া ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী রাজস্থানের কোটা শহরে আটকে আছেন। শনিবার, সেই পড়ুয়াদের সরকারি তত্ত্বাবধানে রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানাতে জেলাশাসকের দফতরে উপস্থিত হন অভিভাবকদের একাংশ। সেখানে তখন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিভাবকরা তাঁকে জানান, রাজস্থানের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই এই ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে রাজস্থান এ পড়তে যাওয়া পড়ুয়ারা ইতিমধ্যে ফিরে গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়নি। কোচবিহার থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী এই মুহূর্তে রাজস্থানে আটকে রয়েছে।

এমনিতেই রাজস্থানে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে লাল সতর্কতার মধ্যে রয়েছে। এই ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খাবার নেই। নেই অর্থও। এই পরিস্থিতিতে দ্রুত তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবক অপূর্ব হোমরায় বলেন, “সরকার উদ্যোগ না দিলে আমরা ব্যক্তিগতভাবে তাঁদের ফিরিয়ে আনতে পারি। সেক্ষেত্রেও সরকারি অনুমোদন দরকার”। পাশাপাশি, তিনি দাবি করেছেন ট্রেনের ব্যবস্থা না হলে বিশেষ বিমানে যেন তাদের সন্তানদের ফিরিয়ে আনা হয়।
এই বিষয়ে জেলাশাসকের দফতরে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনও নেতা-মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রশাসনের তরফে যদি কোনও সিদ্ধান্ত হয় তবে সেটা সফল হতে পারে। পাশাপাশি তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির নিরিখে ছাত্রছাত্রীরা যেখানে রয়েছেন, সেখানেই সুরক্ষিত থাকুন”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...