Thursday, March 26, 2026

বন্ধ ট্রেন চলাচল, চরম বিপাকে হকাররা

Date:

Share post:

করোনাভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে লক ডাউন। বন্ধ রেল পরিষেবা। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন কোন্নগর, শ্রীরামপুর, শেওরাফুলি সহ হুগলি জেলার হকাররা। ট্রেনে জিনিসপত্র বিক্রি করে নিজেদের সংসার চালাতেন, অনেকের আবার স্টেশনে বিভিন্ন জিনিসের স্টল ছিল। কিন্তু লকডাউনে রেল পরিষেবা বন্ধ থাকায় শুনশান স্টেশন। হকারদের রোজগার বন্ধ।পরিবার নিয়ে বিপাকে হুগলি জেলা সহ সমস্ত রাজ্যের হকাররা।রবিবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অশোক মুখোপাধ্যায় বলেন, তাঁদের সংগঠনের পক্ষ থেকে হকার পরিবারদের প্রত্যেকদিন খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে কিন্তু সেটাও সীমিত। কেন্দ্রীয় সরকার যদি এই হকারদের জন্য কোনো আর্থিক প্যাকেজ আনে তাতে তাঁরা উপকৃত হবেন বলে মত শ্রমিক সংগঠনের নেতার।

Corona update

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...