Saturday, April 4, 2026

লকডাউনে অগ্নিগর্ভ টিকিয়াপাড়া

Date:

Share post:

হাওড়া টিকিয়াপাড়া সন্ধ্যায় উত্তপ্ত। বিরাট ভিড় সরিয়ে দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। কমপক্ষে ৪জন পুলিশ আহত হন। অবস্থা আয়ত্ত্বে আনতে নামাতে হয় র‍্যাফ, পুলিশ।

জানা গিয়েছে, বিগত দুদিন ধরেই পুলিশ কঠোর হাতে হটস্পট টিকিয়াপাড়ার লকডাউন রক্ষা করার চেষ্টা চালায়। সকাল থেকে টহলদারি চলছিল। বিকেলের দিকে বেলিলিয়াস রোডে পুলিশ গাড়ি নিয়ে এলাকার ভিড় সরাতে গেলে প্রথমে ইট-পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পুলিশকে আক্রমণ করা হয়। চারজন গুরুতর আহত হন। দুটি থানা থেকে পুলিশ ও র‍্যাফ আসে। দেখা যায় পুরো রাস্তা জুড়ে এলাকার মানুষ রাস্তায় নেমে পড়েছে। লকডাউনের ছিটেফোঁটা নেই। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়ায় যা ঘটল, তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু এ জিনিস কেন ঘটবে? কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমি কথা বলব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...