Monday, March 23, 2026

দেশে করোনা আক্রান্ত বেড়ে ২৯৯৭৪, রাজ্যে ৫২২

Date:

Share post:

লকডাউনের মধ্যেও দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। ঘটছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন ১৫৯৪ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ২৯৯৭৪ জন। তাঁদের মধ্যে ৭ হাজার ২৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৯৩৭ জন রোগীর। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য দিয়েছে।

এদিকে, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫২২ বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।গতকাল, সোমবার রাজ্যে এই সংখ্যা ছিল ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে যাওয়ায় ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই মূহুর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫২২ জন। অন্যদিকে সুস্থ হয়ে গিয়েছেন মোট ১১৯ জন। মৃতের সংখ্যা ২২ বলে জানানো হয়েছে।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...