Monday, March 23, 2026

টিকিয়াপাড়া কাণ্ডে ধর্মীয় মেরুকরণ করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হলো: রাহুল সিনহা

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এ রাজ্যের হাওড়া জেলার সিংহভাগ এলাকাকে “হটস্পট” বা হাই রিস্ক রেড জোনের আওতায় ফেলা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওই অঞ্চলগুলিতে পুলিশ বা প্রশাসনের ভূমিকা কঠোর হবে। লকডাউন পর্বে এ রাজ্য বা কলকাতা শহরের পুলিশের ভূমিকা অতুলনীয়। কিন্তু কিছু উৎশৃঙ্খল ও অবাধ্যের দল পুলিশকেই নিশানা করছে। পুলিশের উপর হামলা চালাচ্ছে।

আজ, মঙ্গলবার হাওড়ার লিলুয়ায় যে ঘটনা ঘটল তা নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। লকডাউন উপেক্ষা করে পুলিশের প্রশাসনের ওপর চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

তাঁর অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ধর্মীয় মেরুকরণ হচ্ছে। টিকিয়াপাড়া কাণ্ডে ধর্মীয় মেরুকরণ করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হল। ধর্মীয় মেরুকরণ করে কিছু জায়গায় লকডাউন চলছে। আর কিছু জায়গায় মানুষ অবাধে ঘোরাফেরা করছে বলে দাবি করেন রাহুল সিনহা।

তিনি আরও বলেন, লকডাউন বাড়ানোর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কিছু সম্প্রদায়ের মানুষ লকডাউন মানছে না। লকডাউন তাহলে বাড়িয়ে লাভটা কী? সেই প্রশ্ন তুলে দিলেন রাহুল সিনহা।

মুখ্যমন্ত্রীকে আবেদন করে বিজেপি নেতা বলেন, এক্ষুণি ধর্মীয় মেরুকরণ ঊর্ধে উঠে গোটা রাজ্যে লকডাউন বিধি পালনে কড়া মনোভাব দেখান, নতুবা এ রাজ্যে সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার কোনও রাস্তা নেই।

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...