Thursday, March 19, 2026

করোনা সতর্কতা: সিঙ্গুরে বাইক মেকানিকের কড়া নিদান

Date:

Share post:

মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান- এই সচেতনতার বার্তা নোটিশ আকারে টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিরা বাইক নিয়ে কাজের জায়গায় যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গোলমালের জন্য প্রায়শই দুর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে দুধকুমারকে বাড়ি থেকে ডেকে আনছেন অনেকেই। চলে আসছেন দোকানেও। কিন্তু সরকারি নির্দেশ মেনে অনেকেই মুখে মাস্ক না পরে যাতায়াত করছেন। তাই নিজেকে ও পরিবারকে বাঁচাতে এই সচেতনতার নোটিশ টাঙিয়েছেন রাস্তার ধারে অস্থায়ী বাইক মেকানিক দুধকুমার দে। এর থেকে সমাজেও সচেতনতার বার্তা যাবে বলে মনে করছেন তিনি।

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...