Saturday, June 27, 2026

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড-ডে মিলে নামমাত্র বরাদ্দ বাড়ালো কেন্দ্র

Date:

Share post:

মিড ডে মিল-সহ শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মিড-ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর। বৈঠকে স্থির হয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বরাদ্দ ৪ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে হচ্ছে ৪ টাকা ৭৯ পয়সা। তবে পশ্চিমবঙ্গ সকারের তরফে ১০ টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছিল। অন্যদিকে, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬ টাকা ৭১ পয়সা থেকে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ৭৫ পয়সা। এক্ষেত্রে রাজ্যের দাবি ছিল ১২ টাকা। ফলে বরাদ্দ বাড়লেও তাতে একেবারেই খুশি নয় রাজ্য সরকার।

মিড-ডে মিলের বরাদ্দ প্রসঙ্গ ছাড়াও এই বৈঠকে সর্বশিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির কথাও বলা হয় রাজ্যের তরফে। তবে করোনা সঙ্কটের মধ্যে শিক্ষাবর্ষের সময়ের কোনও পরিবর্তন হবে কিনা বা বিভিন্ন ক্লাসে বাকি থাকা পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

এই বৈঠকে অবশ্য রাজ্যের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যোগ দেননি। তাঁর পরিবর্তে রাজ্যের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দিয়েছিলেন শিক্ষা দরতরের তিন আধিকারিক।

এই বৈঠকের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “এম এইচ আর ডি-র সাথে ভিডিয়ো কনফারেন্স হয়। মিড ডে মিল নিয়ে আমাদের দাবি ছিল, প্রাথমিকে ছাত্র পিছু ১০ টাকা, উচ্চ প্রাথমিকে ১২ টাকা। সে জায়গায় অল্প বৃদ্ধি পেয়েছে। ৪ টাকা ৭৯ পয়সা এবং ৭ টাকা ৭৫ পয়সা।”

তিনি আরও জানিয়েছেন, “সর্বশিক্ষা মিশনে গতবারের অ্যালটমেন্ট ৫% বৃদ্ধির কথা বলা হয়েছে। নবম থেকে দশম পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে, পরবর্তী সময়ে এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। নবম থেকে দশম পরীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...