Tuesday, April 7, 2026

করোনা-মৃত্যু গোপনের নির্দেশের অভিযোগ, সরলেন মুর্শিদাবাদের এমএসভিপি

Date:

Share post:

সরকারি চিকিৎসকদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও তা না লেখার জন্য নির্দেশ দেওয়ার অভিযোগ- সরানো হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপল দেবদাস সাহাকে। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। তাঁকে সেখানে অ্যানেস্থিওলজি বিভাগের প্রফেসর হিসেবে পাঠানো হয়েছে। আর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি-র দায়িত্ব দেওয়া হয়েছে ওই মেডিক্যাল কলেজেরই প্রফেসর শর্মিলা মল্লিককে।

কয়েকদিন আগেই দেবদাস সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, করোনায় মৃত্যু হলেও তা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না। ২৬ তারিখ এই নির্দেশিকা দেন দেবদাস সাহা। এই অভিযোগে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। দেবদাস সাহার বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। তিনি তাঁর বদলির দাবি করেন। এর পরেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই এই সিদ্ধান্ত।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...