Tuesday, June 9, 2026

ভাইরাস, না দেবতার গ্রাস? কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

মৃত্যুমিছিল।

অদ্ভুত এক কালো মেঘের ছায়া। দুর্গন্ধ। বুকফাটা কান্না। উদ্বেগ আর আশঙ্কার ঘূর্ণি।
বিশ্বজুড়ে সংখ্যা বাড়ছে। ভাইরাস, নাকি দেবতার গ্রাস? বিপদ চৌকাঠ পার হয়ে ঢুকছে, যতই কাপড় ঢাকা দিয়ে রাখি না কেন।

তারমধ্যেই চলে যাচ্ছেন ভালোলাগা, ভালোবাসার পরিচিত মুখগুলো। অপরিচিতরাও। ইরফান খান, ঋষি কাপুর, চুণী গোস্বামী। তেলেঙ্গানা থেকে হেঁটে ছত্তিশগড়ের বাড়িতে ফিরতে গিয়ে রাস্তায় প্রাণ হারিয়েছে কর্মচ্যুত, অন্নহারা বালিকা পরিযায়ী শ্রমিক জামলো মাকদাম। কৈশোর, যৌবন, অতীত, বর্তমান , সব তছনছ। ভবিষ্যতের সুতো সর্বশক্তিমান সময়ের তর্জনীর ইচ্ছাধীন। নিষ্ঠুর এপ্রিল এবার মে-কে কী মন্ত্র দিয়ে যাচ্ছে কে জানে!

পৃথিবীর বুকে কি নেমে আসছে নরক? ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া, জ্বলছে বনাঞ্চল। পুবের দেশে সুনামির ভ্রুকুটি, তো অন্য কোথাও ভূমিকম্প। কোথাও গলছে হিমবাহ; কোথাও শুকিয়ে যাচ্ছে নদী।

তার মধ্যে এই ভাইরাস।
এ কি প্রকৃতির ইচ্ছে, না মানবসভ্যতার আত্মঘাতী অগ্রগতি! আমরা আমাদের প্রবল উত্তরণের গতিপ্রকৃতির মালুম পাইনি।
ধোঁয়ার কুন্ডলী আজ ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি।
তবু, এর মধ্যেও বেঁচে থাকার আর বাঁচিয়ে রাখার লড়াই চলছে, চলবে।
আর এই সর্বনাশা মাতন থেকে শিখেই নেওয়া যাক, বাঁচতে গেলে ঠিক কতটুকু প্রয়োজন। নতুন পৃথিবীতে মিলেমিশে থাকতে কাজে লাগবে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...