Sunday, March 22, 2026

পরিযায়ী শ্রমিকদের ফেরতে সতর্ক রাজ্য, কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন মুখ্যসচিবের

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করছে রাজ্য সরকার। দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে যাওয়ার সবুজ সংকেত মিলেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য সচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, একসঙ্গে এত লোক যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে কীভাবে সংক্রমণ আটকানো যাবে তা চিন্তার বিষয়।

তিনি জানান, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে শ্রমিকরা ভিনরাজ্য থেকে এ রাজ্যে আসবেন, তাঁদের সেই রাজ্যে কোভিড পরীক্ষা করিয়ে আসতে হবে। একইসঙ্গে রাজ্যে ঢুকেও তাঁদের পরীক্ষা করাতে হবে। এ বিষয়ে অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলছে বাংলা।
একই সঙ্গে এ রাজ্যে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের এখান থেকে বাড়ি পাঠানোর সময় কারোনা পরীক্ষা করা হবে বলে জানান মুখ্যসচিব।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...