Thursday, March 19, 2026

কলেজের শিক্ষাবর্ষ পিছিয়ে দিল UGC, সেমিস্টার পরীক্ষা নিয়েও নয়া নির্দেশ

Date:

Share post:

বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে শেষপর্যন্ত কলেজের শিক্ষাবর্ষ পিছিয়েই দিল UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষাবর্ষ ছাড়াও

সেমিস্টার পরীক্ষা নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে৷

নির্দেশিকায় UGC জানিয়েছে,

🔴 বর্তমান কলেজ পড়ুয়াদের জন্য শিক্ষাবর্ষ শুরু হবে আগামী আগস্ট মাস থেকে।

🔴 নবাগত বা ফ্রেশার্সদের ক্ষেত্রে আরও এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

🔴 এর অর্থ, বর্তমান পড়ুয়াদের শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে যাচ্ছে৷

🔴 নতুনদের শিক্ষাবর্ষ দু মাস পিছিয়ে যাচ্ছে৷

🔴 সেমিস্টার পরীক্ষা নিয়ে UGC-র নির্দেশিকায় বলা হয়েছে:-

🔴 যে সব পড়ুয়া শেষ সেমিস্টার দেবেন, তাঁদের পরীক্ষা জুলাইয়ে নেওয়া যেতে পারে।

🔴 অন্য দিকে যে সব পড়ুয়ার অন্তর্বর্তীকালীন সেমিস্টারে বসার কথা, তাঁদের মূল্যায়ন ইন্টারনালের ভিত্তিতে করে দেওয়া যেতে পারে।

🔴 তবে যে যে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়ে গিয়েছে তারা চাইলে জুলাইয়ে এই পরীক্ষা নিতে পারে।

🔴 একইসঙ্গে UGC স্পষ্ট করে দিয়েছে যে এটা পুরোপুরিভাবেই পরামর্শমূলক নির্দেশিকা।

🔴 সে ক্ষেত্রে করোনা- পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো পরিকল্পনাও করতে পারে।

🔴 করোনা-কারনে তৈরি হওয়া পরিস্থিতিতে উচ্চশিক্ষা নিয়ে UGC দু’টি কমিটি গঠন করেছিল।

🔴 একটি কমিটি গঠন করা হয়েছিল মহামারি ও লকডাউনের জেরে শিক্ষার ক্ষতি সংক্রান্ত খতিয়ে দেখার জন্য।

🔴 দ্বিতীয়টি হয়েছিল অনলাইনে কী ভাবে পঠনপাঠন চালানো যায় তা দেখার জন্য।

🔴 এ বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চলতি শিক্ষাবর্ষের শেষ ও আগামী শিক্ষাবর্ষ শুরুর সময় ২ মাস পিছিয়ে দেওয়ার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটি।

🔴 চলতি শিক্ষাবর্ষে বদল না আনা হলেও নতুন পড়ুয়াদের ক্ষেত্রে ১ মাস পিছিয়ে গেল।

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...