Tuesday, April 7, 2026

বাংলায় রেড জোন দশটিই, রাজ্যের প্রতিবাদ উড়িয়ে জানাল কেন্দ্র

Date:

Share post:

পশ্চিমবঙ্গে রেড জোনের সংখ্যা আপাতত দশই থাকছে। রাজ্যের প্রতিবাদ উড়িয়ে ফের জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার বিকেলে দিল্লির সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানান, সমস্ত প্যারামিটার খতিয়ে দেখে এই তালিকা তৈরি হয়েছে। শুধু আক্রান্ত বা মৃত্যুর সংখ্যাই নয়, কত টেস্ট হচ্ছে, কোন এলাকায় কী ধরনের সমস্যা হচ্ছে, আদৌ কোনও টেস্ট হয়েছে কিনা সবই যাচাই করা হচ্ছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে তালিকাও পরিবর্তিত হবে। রেড জোনে সবচেয়ে বেশি সংক্রমণের আশঙ্কা থাকায় লকডাউন কঠোরভাবে মানতে হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গের ২৩ জেলায় রেড জোনের সংখ্যা ১০। গোটা দেশে রেড জোনের সংখ্যা ১৩০। এতদিন পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, রাজ্যে রেড জোন চারটি। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...