Monday, March 23, 2026

অত্যাবশ্যকীয় পণ্যের স্টিকার সাঁটা গাড়িতে ‘মানব পাচার’!

Date:

Share post:

লকডাউনে প্রশাসনের নজর এড়িয়ে বাড়ি ফেরানোর অভিনব কায়দা। যদিও শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন 30 জন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের সিউড়ি থানার তারাপুর এলাকায়। অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের স্টিকার গাড়িতে সেটে পারাপারের চেষ্টা। ম্যাটাডোরটি ত্রিপল দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল। আর সেই গাড়ির সামনে স্টিকার সাঁটানো হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার-এর বোতল সরবরাহ করা হচ্ছে বিহারের মধুপুরে। এই ভাবেই কলকাতা থেকে বিহারে প্রায় জনা ত্রিশেক দিনমজুরকে টাকার বিনিময়ে বাড়ি ফেরানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। বীরভূমের সিউড়ির পুলিশের নাকা চেকিং-এ সময় ধরা পড়ে যায় সেই গাড়ি। সেই ম্যাটাডোর গাড়ি থেকে ত্রিপল সরাতেই স্যানিটাইজার বোতলের পরিবর্তে কয়েকজন মানুষ বেরিয়ে আসেন। পুলিশি জেরায় তাঁরা জানান, মাথাপিছু চোদ্দোশো টাকার বিনিময়ে তাঁদের কলকাতা থেকে বিহারে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয়। গাড়ির চালক প্রদীপ দাসের দাবি, “গাড়ির মালিক তাঁকে গাড়ির মধ্যে কী আছে সেটা বলেননি”। গাড়ির আরোহী লালচান্দ দাস বলেন, “আমরা দৈনিক মজুরের কাজ করছিলাম কলকাতাতে। লকডাউনের ফলে ওখানে আটকে ছিলাম কোন কাজকর্ম ছিল না। ফুটপাতেই ঘুমাচ্ছিলাম। তাই বাধ্য হয়ে বাড়ি ফেরার জন্য টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করি”। সিউড়ি থানা আইসি চন্দ্রশেখর দাস বলেন,” আটক গাড়িটিকে ফেরত পাঠানো হয়েছে”।

Related articles

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...