Saturday, June 27, 2026

সদ্যোজাত কন্যার নাম ‘করোনা’ রাখলেন অপরূপা

Date:

Share post:

করোনা আবহে জন্ম, তাই সন্তানের ডাকনাম ‘করোনা’ রাখলেন সংসদ অপরূপা পোদ্দার। রমজান মাসে, বুদ্ধ পূর্ণিমার দিন দ্বিতীয় সন্তানের মা হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার, শ্রীরামপুরের এক নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন তৃণমূল সাংসদ। বিশ্বজুড়ে করোনা অস্থিরতার অবসান ঘটার প্রত্যাশায় সদ্যোজাত সন্তানের ডাকনাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অপরূপা ও তাঁর স্বামী, রিষড়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাকির আলি। তবে মেয়ের ভালো নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন তাঁরা। লকডাউন চলছে, তাই কলকাতার হাসপাতালে যাওয়ার ঝুঁকি না নিয়ে শ্রীরামপুরেই সাংসদকে ভর্তি করা হয়েছিল। এদিন সকালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরিবার সূত্রে খবর, সদ্যোজাতকে নিয়ে সুস্থ আছেন অপরূপা।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...