Tuesday, March 31, 2026

ভাইরাসের রূপান্তর বন্ধ হলে সংক্রমণ রোখা সম্ভব, মত অধ্যাপিকা ললিতার

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে কীভাবে বাঁচা যায় তার উপায় খুঁজতে ব্যস্ত গবেষকরা। এদিকে একাংশের গবেষকদের বক্তব্য, ভাইরাস তার চরিত্র বদল করছে ক্রমাগত। এরইমধ্যে ভাইরাসের চরিত্র বদলানোর প্রক্রিয়া বন্ধ করার কথা বললেন এক গবেষক। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকার মতে, এই প্রক্রিয়া বন্ধ করতে পারলেই সংক্রমণ রোখা সম্ভব হবে।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ললিতা গুরুপ্রসাদ করোনাভাইরাসের সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি শনাক্ত করেছেন। বারবার চরিত্র বদলে মানুষের শরীরে সংক্রমণ বাড়াচ্ছে এই ভাইরাস। অধ্যাপিকা জানান, স্পাইক’ প্রোটিনের জন্য করোনাভাইরাস  মুকুটের মতো দেখতে হয়। এই স্পাইক প্রোটিন মানুষের রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয়। রূপান্তরের সময়ে করোনভাইরাস জিনোম এবং স্পাইক প্রোটিনগুলিতে পরিবর্তন ঘটে। গুরুপ্রসাদ জিনোম এবং স্পাইক প্রোটিনের বিন্যাসগুলি বিশদে বিশ্লেষণ করেছেন।

ললিতা গুরুপ্রসাদ জানান, একমাত্র সারস করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের বিন্যাসের নির্দিষ্ট তিনটি অঞ্চল এবং একটি সেতু মানুষের রিসেপ্টরে সঙ্গে যুক্ত হতে পারে। অথচ বাদুড়ের শরীরে যে ভাইরাস মিলেছে তার বিন্যাস আলাদা। ফলে এটা স্পষ্ট যে ভাইরাস তার চরিত্র বদলাচ্ছে। এই বদল রুখলে করোনা সংক্রমণ আয়ত্তে আসবে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...