Saturday, February 7, 2026

রেশন নিয়ে ‘বেয়াদপি’ বরদাস্ত করা হবে না, প্রচারে নামুন, জেলার নেতাদের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লকডাউন এবং সামাজিক দূরত্ব মেনেই বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচারে নামতে জেলা সভাপতিদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার করোনা আবহে এই প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের জেলাস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলনেত্রী৷

দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন :

◾রেশন নিয়ে বিজেপি পরিকল্পিতভাবে ‘ভুল’ বোঝাচ্ছে৷ ঠিক বোঝানোর জন্য এখনই দলীয় নেতাদের সক্রিয় হতে হবে৷

◾রেশন নিয়ে ‘বেয়াদপি’ যে বরদাস্ত করা হবে না৷

◾প্রচার করতে হবে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে বেশ কিছু রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷

◾দলের কারও বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ ওঠে, তা হলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

◾নিজেদের কাজ করে যেতে হবে। বিজেপি যা রটাচ্ছে, তা যে মিথ্যা, সে কথা মানুষকে আরও ভাল ভাবে বোঝানোর কাজ এখন থেকেই শুরু করতে হবে৷

◾মানুষকে বোঝাতে হবে, পশ্চিমবঙ্গ সরকারই সবচেয়ে বেশি মানুষের কাছে রেশন পৌঁছে দেয়৷ এই কঠিন পরিস্থিতিতেও সেই কাজ সরকার চালিয়ে যাচ্ছে৷

◾বিজেপি অপপ্রচার চালিয়ে রাজ্য সরকারের সেই সাফল্যকেই ভুলিয়ে দিতে চাইছে৷ এর প্রতিবাদ করতে হবে জোরদারভাবে৷

◾করোনা-সংকটকালে বিজেপি নেতারা রাজ্যের মানুষের জন্য কিছুই করতে পারেননি এবং তাঁরা জনসাধারণের থেকে অনেক দূরে সরে গিয়েছেন৷

◾ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই বিজেপি এখন রেশন নিয়ে ‘মিথ্যা প্রচার’ চালিয়ে সরকারকে হেয় করতে চাইছে, সে চেষ্টা সফল হতে দিলে চলবে না৷

◾জোরদার প্রচারে নেমে বলতে হবে, পশ্চিমবঙ্গ সরকারই সবচেয়ে ভাল মানের চাল দিচ্ছে৷ রাজ্য সরকারই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে রেশন দিচ্ছে এবং কেন্দ্র কিছুই দেয়নি৷

◾লকডাউনের জেরে যাঁরা সঙ্কটে, তাঁদের পাশে আরও বেশি করে দাঁড়াতে হবে৷

◾সরকারি রেশনে মাতব্বরি নয়, প্রয়োজনে দলের নেতারা নিজের পয়সায় ত্রাণ দিন৷

◾মনরেগা প্রকল্পে যাতে কাজ দেওয়া যায় পরিযায়ী শ্রমিকদের, সে কথা মাথায় রেখে এখন থেকেই দলের জেলা নেতৃত্বকে সক্রিয় হতে হবে৷

◾প্রচার করতে হবে, রাজ্যের যে পরিযায়ী শ্রমিকরা বাইরে রয়েছেন, তাঁদের ফেরানোর জন্য রাজ্য সরকার সব রকম ব্যবস্থা করবে ৷ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে প্রথমে কোয়রান্টিনে রাখা হবে এবং তার পরে তাঁদের কাজের ব্যবস্থা করা হবে৷

◾সাধারণ মানুষের জন্য কাজ করার সময় সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর কথা তৃণমূল নেতা-কর্মীদের মাথায় রাখতে হবে৷

◾লকডাউন না ভেঙেই কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে জেলা সভাপতিদের৷

◾সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ব্লক স্তরের বা তার চেয়েও নীচের স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে৷

তৃণমূলনেত্রী এদিনই জানিয়েছেন, আগামী
১০ মে ফের তিনি ভিডিও কনফারেন্স করবেন দলের বিধায়কদের সঙ্গে।

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...