Friday, March 20, 2026

বেলাগাম সংক্রমণ, AIIMS-প্রধানকে নীরবে সেনাবিমানে গুজরাত পাঠালেন অমিত শাহ, উঠেছে প্রশ্ন, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

চূড়ান্ত প্রশাসনিক অদক্ষতা তথা ব্যর্থতায় কার্যত ডুবতে চলেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাত৷ ‘ভারতের উহান’ হয়ে ওঠা আমেদাবাদ ৪৮ ঘন্টা আগেই চলে গিয়েছে আধাসেনার নিয়ন্ত্রণে৷

এবার অমিত শাহের ব্যবস্থাপনায় বায়ুসেনার বিশেষ বিমানে শুক্রবার রাতে গুজরাতে পাঠানো হয়েছে দিল্লির AIIMS-এর একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যার নেতৃত্ব দিচ্ছেন AIIMS-এর ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া নিজেই৷

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে প্রশ্ন উঠেছে, গোটা দেশ’ই করোনা প্রকোপে ত্রস্ত, তাহলে কেন কেন্দ্র বিশেষ নজর দিচ্ছে গুজরাতের দিকে ? কোন যুক্তিতে এই সুবিধা পাচ্ছে না করোনা-আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা মহারাষ্ট্র ?

করোনা- পরিস্থিতি কার্যত গুজরাতের বিজেপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷ শুক্রবার রাত পর্যন্ত গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৪০২ এবং মৃতের সংখ্যা ৪৪৯৷ প্রশাসনিক অযোগ্যতা, অদক্ষতা সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে আধাসেনা৷ আমেদাবাদ আর সুরাটে বহাল হয়েছে শাটডাউন৷ প্রশ্ন উঠেছে, কেন্দ্র বা বিজেপি কেন এখনও কৈফিয়ত তলব করছেনা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি’র ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা তথাকথিত কেন্দ্রীয় দলের ক’টা চিঠি এখনও পর্যন্ত গুজরাত সরকার পেয়েছে ? প্রশ্ন আছে, কিন্তু বিজেপির উত্তর নেই৷ বিজেপির সেই আইটি সেল এই ইস্যুতে গা-ঢাকা দিয়েছে ৷

দিল্লির AIIMS- প্রধান-সহ একদল চিকিৎসককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে আমেদাবাদে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁরা এখন আমেদাবাদের কিছু হাসপাতাল পরিদর্শন করেছেন, কথা বলছেন ডাক্তারদের সঙ্গে৷ তাঁদের পরামর্শও দিচ্ছেন এই বিশেষ দলটি। AIIMS- প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া দেশের অন্যতম সেরা পালমোনোলজিস্ট বা ফুসফুস বিশেষজ্ঞ৷ আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনীশ সুরেজা৷ গুজরাটে করোনা-সংক্রমণ প্রবল হয়ে ওঠায় ওই রাজ্যে পাঠানো হয়েছে শীর্ষ চিকিৎসকের এই দল৷
মহারাষ্ট্রের পর গুজরাত-ই ভারতে করোনভাইরাস সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, অমিত শাহের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে আমেদাবাদে পাঠানো হয় চিকিৎসক দলকে৷ ডাঃ গুলেরিয়া আমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেওয়ার পাশাপাশি গুজরাতের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবির সঙ্গেও কথা বলেছেন৷ আশা করা হচ্ছে, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গেও দেখা করবেন তিনি৷

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...