Saturday, April 4, 2026

“হয় প্রমাণ দিন, না হলে ক্ষমা চান”, স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া জবাব ক্ষুব্ধ অভিষেকের

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার সরাসরি আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করছে না, এই অভিযোগের চিঠি রাজ্যের হাতে আসার সঙ্গে সঙ্গেই গর্জে উঠলেন তৃণমূল যুব সভাপতি। বললেন, হয় আপনার কথার প্রমাণ দিন, নইলে ক্ষমা চান।

ক্ষুব্ধ অভিষেক বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালন করতে পারছেন না। অথচ দেশ এক ভয়াবহ সমস্যার মাঝখান দিয়ে চলেছে। করোনার হামলা শুরু হওয়ার পর বিগত কয়েক সপ্তাহ তিনি কোথায় ছিলেন? কোনও কথা শোনা যায়নি। আর নীরবতা ভেঙে বেরিয়ে এলেন মিথ্যা কথা বলে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য! কোন জনগণের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন? যে জনগণ তাঁর সরকারের উপর আস্থা হারিয়েছে!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...