Saturday, April 4, 2026

করোনার আঁতুড়ঘর চিনেই তৈরি হচ্ছে ভ্যাকসিন!

Date:

Share post:

করোনা সংক্রমণ কীভাবে রোখা সম্ভব তা নিয়ে গবেষণা চলছে। তবে কবে নাগাদ ওষুধ বা প্রতিষেধক মিলবে তার উত্তর দিতে পারছেন না গবেষকরা। ইতিমধ্যেই করোনার উৎস নিয়ে একাধিকবার চিনকে কোণঠাসা করেছে আমেরিকা। এবার সেই চিনই জানালো ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সে দেশের দাবি, একাধিক গবেষকদল ভ্যাকসিন তৈরি করছে। এর মধ্যে চারটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। আপাতত মানব শরীরে দ্বিতীয় ধাপে পরীক্ষা চলছে।

চিন জানিয়েছে, প্রাথমিকভাবে একটি বাঁদরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। দুই সপ্তাহ পর দেখা যায় ওই বাঁদরের সংক্রমণ হয়নি। এপ্রিল মাসের মাঝামাঝি মানব শরীরে করোনার পরীক্ষা শুরু হয়। বাঁদরের শরীরে প্রয়োগের ফলে সাফল্য মেলায়, গবেষকদের আশা মানব শরীরে কাজ করবে এই ভ্যাকসিন। তবে চিন জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, ২০০৩ সালে সার্স আটকাতে একই উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...