Saturday, June 27, 2026

মঙ্গলগ্রহ থেকেও আসতে পারে মারণ ভাইরাস, নতুন শঙ্কায় বিজ্ঞানীরা

Date:

Share post:

গোটা পৃথিবী জুড়ে চলছে নভেল করোনাভাইরাসের অতিমারি। এমন অবস্থায় হয়তো অনেকেই ভাবছেন, পৃথিবীর বাইরে চলে গেলে ভালো হতো। এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু একেবারেই তা নয়। মঙ্গলগ্রহ থেকেও পৃথিবীতে আসতে পারে মারণ ভাইরাস। এমনই আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা।

মঙ্গলগ্রহে প্রথমবার মানুষ যাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকে। ওই গ্রহ থেকে মানুষ ভাইরাস নিয়ে ফিরতে পারে এমন আশঙ্কাই বিজ্ঞানীদের। এই প্রসঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্কট হবার্ড জানিয়েছেন, সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন প্লানেটারি প্রটেকশন। অর্থাৎ, লাল গ্রহ বা মঙ্গল গ্রহ থেকে যেসব পাথর নিয়ে আসা হবে, সেগুলিতে ভাইরাস আছে ধরে নিয়ে সতর্ক হতে হবে। এরপর রাসায়নিক দিয়ে পরিষ্কার করে হিট স্টেরিলাইজেশন করতে হবে। এমনটাই জানিয়েছেন তিনি। যতক্ষণ পর্যন্ত নিরাপদ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সেগুলিতে হাত দেওয়া যাবে না। এছাড়াও তিনি জানান, যেসব মহাকাশচারীরা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরবেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...