Saturday, June 13, 2026

বোমাবাজিতে ফের উত্তপ্ত তেলিনিপাড়া

Date:

Share post:

ফের উত্তেজনা ছড়াল হুগলির তেলিনিপাড়ায়। একইসঙ্গে মঙ্গলবার সংঘর্ষ ছড়িয়েছে ভদ্রেশ্বর ও চন্দননগরে। তিনদিন ধরে লাগাম ছাড়া গোষ্ঠী সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কোরোনা মোকাবিলায় ব্যারিকেট দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বচসা থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে যায় চন্দননগর কমিশনারেটের পুলিশ বাহিনী।

তিন ধরে অব্যাহত গোষ্ঠী সংঘর্ষ।
কোয়ারেন্টাইন যাওয়াকে কেন্দ্র করে রবিবার ভদ্রেশ্বর- তেলিনিপাড়ায় গোষ্ঠী সংঘর্ষ হয়। গাড়ি-বাড়ি-দোকান ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের পুলিশ বাহিনী যায়। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। সোমবার এলাকা শান্ত করতে চলে রুট মার্চ। পুলিশ মোতায়েন করা হয়।

কিন্তু তাতে সামাল দেওয়া যায়নি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বোমাবাজি। তেলিনিপাড়া ছাড়িয়ে ভদ্রেশ্বর গেট বাজার, চন্দননগরের গোন্দোলপাড়া 26 নম্বর ওয়ার্ড-সহ একাধিক জায়গায় বোমাবাজি হয়। স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
ঘটনায় আহত বেশ কয়েকজন। তাঁদের চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগরের কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...