Saturday, June 27, 2026

চলতি সপ্তাহেই বৃহত্তম আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন সীতারমন

Date:

Share post:

করোনা কার্যত ভেঙেই দিয়েছে দেশের অর্থনীতি ইমারত৷ পরিস্থিতি সামাল দিতে এই সপ্তাহেই কেন্দ্র

আরও একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে৷ সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩ লক্ষ কোটি বা তারও বেশি টাকার এই প্যাকেজ ঘোষণা করতে পারেন বৃহস্পতিবার ৷

কয়েক সপ্তাহ আগে করোনা-মোকাবিলায় জি-২০ সদস্য-দেশগুলি তাদের মোট GDP-র এক নির্দিষ্ট শতাংশ খরচের সিদ্ধান্ত নেয়৷ ভারতও সেই সিদ্ধান্ত মেনে প্যাকেজ ঘোষণা করছে৷ বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হচ্ছে এই প্যাকেজ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, নির্মলা সীতারমন যে প্যাকেজটি ঘোষণা করতে চলেছেন, তা আগের প্যাকেজের তুলনায় বড় অঙ্কের৷ শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করাই এই প্যাকেজের উদ্দেশ্য৷ গত মাসেই বণিকসভা CII একটি রিপোর্টে বলেছে, চলতি আর্থিক বছরে ভারতের GDP বৃদ্ধির হার ০.৯ থেকে ১.৫ শতাংশ হতে চলেছে৷ এই রিপোর্ট দেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ধারনা হয়,
এত খারাপ আর্থিক পরিস্থিতিতে শিল্পক্ষেত্রকে চাঙ্গা না করা গেলে ভবিষ্যতেও দেশের আর্থিক হারের বৃদ্ধি ঘটবে না৷ CII-এর রিপোর্টে বলা হয়, লকডাউন উঠে যাওয়ার পরে সব ক্ষেত্র স্বাভাবিক কাজ শুরু করতে পারলেও GDP বৃদ্ধির হার খুব বেশি হলে ১.৫ শতাংশ হতে পারে৷

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...