Sunday, June 14, 2026

করোনা মোকাবিলার ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান মুখ্যমন্ত্রী, দাবি সুজনের

Date:

Share post:

“করোনা মোকাবিলায় ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পরিস্থিতি এখন খুব খারাপ। এর থেকে খারাপ পরিস্থিতি কিছু হতে পারেনা। মুখ্যমন্ত্রীর উচিৎ এখন সরে দাঁড়ানো।দলেরই বর্ষীয়ান কাউকে এখন মুখ্যমন্ত্রীর পদ দেওয়া উচিত”। আজ, মঙ্গলবার এমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

সিপিএম নেতা এর পাশাপাশি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সচিবদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। কিন্তু মন্ত্রীদের বাঁচিয়ে দেওয়া হচ্ছে। ব্যর্থতার দায়ভার মন্ত্রীদের নিতে হবে। তাদের সরিয়ে দিতে।

সুজনবাবুর অভিযোগ, “এই রাজ্যে কোনওরকম পরিকল্পনা নেই, মানুষ কী খাবে, কী করে বেঁচে থাকবে তার কোনও পরিকল্পনা রাজ্য সরকার করছে না। কোভিড মুক্ত মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে করোনা নিয়ে ফিরছেন। রাজ্যে এখন পরিস্থিতি সবথেকে খারাপ। মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে সরে দাঁড়ানো”।

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...