Friday, June 26, 2026

হোম-কোয়ারান্টাইন বর্জ্য নিয়ে আশঙ্কা, পরিবেশ আদালতে মামলা

Date:

Share post:

হাসপাতাল বা সরকারি আইসোলেশন সেন্টারে থাকা রোগী বা সন্দেহভাজনদের বর্জ্য বা হোম কোয়ারান্টাইনের বর্জ্য কী ভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনায় পদক্ষেপ করতে হবে, তা নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা আছে৷ কিন্তু হোম কোয়ারান্টাইনের চিকিৎসা- বর্জ্য ও অন্যান্য বর্জ্য সঠিক ভাবে সংগ্রহ করা হচ্ছে না। সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে৷

হোম-কোয়ারান্টাইনের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় উপযুক্ত সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে মামলা হলো জাতীয় পরিবেশ আদালতে। পরিবেশবিদ সুভাষ দত্ত পরিবেশ আদালতে এই বিষয়টি উল্লেখ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তিনি বলেছেন,
হোম কোয়ারান্টাইনের বর্জ্য নিয়ে আরও সতর্কতা দরকার। প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে৷
হোম কোয়ারান্টাইনে থাকা মানুষদের বর্জ্য সংগ্রহ বিজ্ঞানসম্মত ভাবে করার আর্জি জানিয়ে এর আগেই সুভাষ দত্ত চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে। প্রত্যেকের কাছেই অনুরোধ করেন, এখন বহু মানুষ বাইরে থেকে রাজ্যে ফিরছেন। তাঁদের বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। এদের অনেকেরই ব্যবহার করা মাস্ক, গ্লাভস-সহ অন্য চিকিৎসা-বর্জ্য যেন বিজ্ঞানসম্মত ভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হয়৷ না-হলে যেখানে-সেখানে এসব বর্জ্য সামগ্রী পড়ে থাকলে তা থেকে সংক্রমণের আশঙ্কা থেকেই যাবে৷ প্রশাসনের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেছেন, হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের অধিকাংশই করোনা-আক্রান্ত নন বা তাঁদের কোনও উপসর্গও নেই। তার মানেই যে তাঁরা সম্পূর্ণ নিরাপদ, এমনটাও নয়। বিশেষ করে এখন অনেক আক্রান্তেরই উপসর্গ না-থাকার বিষয়টা আরও দুশ্চিন্তার। এই পরিস্থিতিতে হোম কোয়ারান্টাইনের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা দরকার।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...