Friday, June 26, 2026

কলকাতায় নেই, শিলিগুড়িতে প্রশাসক কেন বিরোধীরা? প্রশ্ন সিপিএম, কংগ্রেসের

Date:

Share post:

করোনার জন্য পুরভোট হচ্ছে না।

তাই প্রশাসক বসাতে হচ্ছে।
কিন্তু একযাত্রায় পৃথক ফল কলকাতা আর শিলিগুড়িতে।

রাজ্য সরকার আমলা না বসিয়ে জনপ্রতিনিধিদেরই প্রশাসকমন্ডলীতে এনেছেন যার চেয়ারম্যান মেয়র। এ নিয়ে বিতর্ক উঠেছে। কলকাতায় বিতর্ক উঠতেই শিলিগুড়িতেও একই পথে যেতে হয়েছে।

কিন্তু তফাৎ হল, কলকাতায় প্রশাসক শুধু শাসক তৃণমূলের মেয়র ও মেয়র পারিষদরা।

আর শিলিগুড়ির বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, মেয়র প্রশাসকমন্ডলীর প্রধান হলেও মন্ডলীতে রয়েছেন বিরোধী তৃণমূলের একাধিক নেতা।

এখানেই আপত্তি তুলেছে সিপিএম এবং কংগ্রেস। কলকাতার প্রশাসকমন্ডলীতে একজনও বিরোধী পুরপিতা নেই। অথচ শিলিগুড়িতে একাধিক বিরোধী পুরপিতা। এ নিয়ে কড়া আপত্তি তুলেছে তারা। সিপিএমের মুখপত্র গণশক্তি লিখেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তৃণমূল। কলকাতা এবং শিলিগুড়িতে আলাদা নীতি হয় কী করে? তাহলে কলকাতায় কেন বিরোধীরা প্রশাসকমন্ডলীতে থাকবেন না?

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...