Monday, April 6, 2026

স্ত্রীকে সরকারি পদ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ছত্রধর মাহাতো

Date:

Share post:

চমকে দেওয়া সিদ্ধান্ত। এবং তারিফ করার মতো ঘটনা। দীর্ঘদিন পর সদ্য জেলমুক্ত ছত্রধর মাহাতো। আর তার কয়েক মাসের মাথায় তার স্ত্রী নিয়তি মাহাতোকে সরকারি পদ দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের সরকার মনোনীত সদস্য হলেন নিয়তি। কাজ ঝাড়্গ্রাম, লালগড় ও তার আশপাশের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের কাজকর্মের নজরদারি করা। প্রয়োজনে আধিকারিকদের পরামর্শ দেবেন।

ইতিমধ্যে চিঠি পৌঁছে গিয়েছে নিয়তির হাতে। পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দফতরের চেয়ার পার্সন সুরঞ্জনা চক্রবর্তী জনিয়েছেন, এক সদস্যের মৃত্যুতে একটি জায়গা ফাঁকা হয়েছিল। সেখানেই নিয়তি মাহাতোকে নেওয়া হয়েছে। কেন্দ্রের সমাজকল্যাণ পর্ষদের অধীন রাজ্যের এই পর্ষদের পদের মেয়াদ সর্বোচ্চ ৬ বছর।

এই সম্মানে খুশি বিতর্কিত ছত্রধর মাহাতো। বলছেন, লকডাউনের মাঝে এই পদপ্রাপ্তি দারুণ খুশির খবর। এবার সরকারিভাবে মানুষের কাজ করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। কী কাজ করতে হবে লকডাউন মিটলেই কলকাতায় গিয়ে জেনে আসবেন নিয়তি।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...