Monday, April 6, 2026

খাদি মাস্ক বানিয়ে রোজগারের পথ খুলছে গ্রামের মানুষের

Date:

Share post:

কোভিড-১৯ কার্যত মানব জীবনের সঙ্গী হতে চলেছে। অন্য অনেক অসুখের মতো এখন থেকে হয়তো করোনাকে নিয়ে চলতে হবে আমাদের। এই মারণ ভাইরাস থেকে চিরতরে মুক্ত হওয়া বা কোভিড-১৯ দুনিয়া তথা দেশ থেকে এখনই নির্মূল হবে, সেটা মনে হয় বলার সময় এখনও আসেনি।

তাই সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করেই জীবনধারণ করতে হবে মানুষকে। তারই অঙ্গ হিসেবে জীবনের সঙ্গী হয়ে উঠছে মাস্ক। করোনা সংক্রমণ রুখতে এবার খাদির মাস্ক তৈরিতে জোর দিল রাজস্থান সরকার। এবং এই মাস্কগুলি পুনরায় ব্যবহারযোগ্য।

রাজ্যের মোট ১ হাজার ৬১৪টি গ্রামীণ কেন্দ্র ও ৫৮টি খাদি প্রতিষ্ঠানে ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজার মাস্ক তৈরি হয়েছে। যার মধ্যে এক লক্ষেরও বেশি মাস্ক পুলিশকর্মী, সরকারি কর্মচারী ও হাসপাতালে বিনামূল্যে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে চলতি লকডাউনের মধ্যেও গ্রামের মানুষের রোজগারের পথ খুলেছে বলে দাবি করেছে রাজস্থান সরকার।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...