Wednesday, June 24, 2026

লকডাউনের মধ্যে শুটআউট বসিরহাটে

Date:

Share post:

লকডাউনের মধ্যে শুটআউটের ঘটনা ঘটল রাজ্যে।বসিরহাটের এক মুরগি ব্যবসায়ীকে গুলিতে ঝাঁজরা করে দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে ওই ব্যবসায়ী দোকান খুলতেই ঘটেছে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাট থানার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের বাসিন্দা শুভঙ্কর দাস। বছর ২৭ এর ওই যুবক প্রতিদিনের মতোই শনিবার সকালে দোকান খোলেন। এরপরই বাইকে ২ যুবক তাঁর দোকানে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন শুভঙ্কর। এরপরই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ।

তবে কী কারণে এই খুন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা থেকেও এই ঘটনা ঘটতে পারে। কারণ আগে একাধিক অসামাজিক কাজে নাম জড়িয়ে রয়েছে শুভঙ্করের। এই খুনের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তার তদন্তে নেমেছে পুলিশ। একইসঙ্গে খোঁজ চলছে অভিযুক্তদের।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...