Sunday, June 28, 2026

জীবাণুনাশকে করোনা মরে না, বরং তাতে স্বাস্থ্যের ক্ষতি, বলল হু

Date:

Share post:

খোলা জায়গায়, পথেঘাটে, বাজারে, বাড়িতে বা দরজা-জানলায় জীবাণুনাশক ছড়ালে তাতে করোনাভাইরাস মরে না, বরং যত্রতত্র জীবানুনাশক পশু-পাখী এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিবৃতি দিয়ে এই বক্তব্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের বহু দেশে রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। এই পরিপ্রেক্ষিতেই হু জানাল, খোলা জায়গা যেমন বাজার বা রাস্তাঘাটে জীবাণুনাশক ছড়িয়ে কোনও লাভ নেই। এতে কোভিড-19 বা করোনার কিছুই হয় না। কারণ ধুলো ও কংক্রীটে পড়ে জীবাণুনাশকের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তার কর্মক্ষমতাও থাকে না। বরং এতে পশু-পাখী ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। হু জানিয়েছে, করোনা ঠেকাতে কোনও মানুষের উপর কখনোই জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। এতে ত্বক ও চোখের ক্ষতি হতে পারে। উপরন্তু জীবাণুনাশক মানুষের শরীর থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা এতটুকু কমাতে পারে না।

 

Related articles

ফের উচ্ছেদের নোটিশ! এবার শিয়ালদহ ও সুকান্ত সেতু এলাকা, প্রশ্নচিহ্নের সামনে বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা

আবার উচ্ছেদ। আবার নরকযন্ত্রণা। আবার বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নচিহ্নের সামনে। বারবার জানানো সত্ত্বেও হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ...

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...