Monday, March 23, 2026

৪ রাজ্যের মানুষ আপাতত ঢুকতে পারবেন না কর্ণাটকে

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে আগামী ৩১ মে পর্যন্ত ৪ রাজ্যের মানুষ কর্ণাটকে ঢুকতে পারবেন না৷ গুজরাট, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুর মানুষদের রাজ্যে প্রবেশ রুখে দিলো কর্নাটক।

চতুর্থ দফার লকডাউনের শর্তাদি নিয়ে রাজ্য মন্ত্রিসভা ও শীর্ষ সরকারি অফিসারদের নিয়ে আলোচনার পর মুখ্যমন্ত্রী ইয়েদিউরাপ্পা ঘোষণা করেছেন, ‘‌আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩১ মে পর্যন্ত গুজরাট, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ু থেকে কাউকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না।’ তিনি বলেছেন, আবশ্যকীয় পরিষেবা ছাড়া প্রতি রবিবার কর্নাটকে পূর্ণ লকডাউন থাকবে৷ রাজ্যের মধ্যে রাজ্য পরিবহন নিগমের বাস, বেসরকারি বাস এবং ট্রেন চলাচল করবে। বাসে ৩০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব পরিষেবাও চালু হবে। কনটেনমেন্ট জোন এবং রেড জোনে কড়া লকডাউন বিধি মানতে হবে। ‌খোলা হবে পার্কগুলিও। তবে মল, সিনেমা-হল, জিম বন্ধই থাকবে। বিমানে ফেরত আসা ঘরোয়া এবং আন্তর্জাতিক যাত্রীদের কোয়ারানটাইনেই থাকতে হবে।

Related articles

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...