Tuesday, April 7, 2026

রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষয়ক্ষতি বুঝতে ১০-১২ দিন লাগবে: মমতা

Date:

Share post:

“রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে৷ গোটা ধ্বংসের চিত্র বুঝতে ১০-১২ দিন লেগে যাবে৷”

নবান্নে বুধবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এ কথা জানানোর পাশাপাশি বলেছেন,
“মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি। এক দিনে কিচ্ছু বোঝা যায় না৷
নদীমাতৃক রাজ্য আমাদের৷ এখন সব জায়গা জলে একাকার৷ বহু জায়গায় বিদ্যুৎ নেই, পানীয় জল নেই। পুকুর, চাষের জমি সব শেষ৷
ব্যারাকপুর, বসিরহাট, বারাসত, বনগাঁ মহকুমা সব ধ্বংস৷ পুরো সুন্দরবন, গঙ্গাসাগর, সব গিয়েছে। হাওড়ার অবস্থা খারাপ৷ পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, ভাঙড়, বারুইপুর, সোনারপুর, রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া, নন্দীগ্রাম, রামনগর-সহ বিস্তীর্ণ এলাকায় শুধু ধ্বংসের ছবি। দিঘাতে তেমন বেশি হিট করেনি৷ বনগাঁ, বাগদা, হাবড়া, সব.. সব, চার দিকে সর্বনাশ হয়ে গিয়েছে৷
দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, “ধ্বংসের মুখে দাঁড়িয়ে যাঁরা রিলিফ ক্যাম্পে রয়েছেন, তাঁদের আগে দেখা কর্তব্য৷”

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...