Saturday, June 27, 2026

লকডাউনের জের: সীমান্তেই সাতপাকে বাঁধা পড়লেন যুগল

Date:

Share post:

ছ’ মাস আগে বিয়ে ঠিক হয়েছিল। তারপরই বিশ্ব জুড়ে শুরু হয় করোনা ত্রাস। এদিকে করোনা সংক্রমণ রুখতে সারা দেশে শুরু হয় লকডাউন। এই পরিস্থিতিতে বড়সড় প্রশ্নের মুখে পড়ে জলপাইগুড়ির ওম প্রকাশ ও অসমের ধুবড়ি জেলার কাজলের বিয়ে। শেষমেষ অসম বাংলা সীমান্তে বিয়ে হলো দুজনের।

সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্ধ করা হয়েছে আন্তঃরাজ্য সীমান্তগুলি। অসমে প্রবেশের অনলাইন পাস নিয়ে জলপাইগুড়ি থেকে বিয়ে করতে যাচ্ছিলেন ওম প্রকাশ। কিন্তু শেষ রক্ষা হলো না। অসম বাংলা সীমান্তেই প্রশাসনিক বাধার মুখে পড়তে হলো পাত্রপক্ষকে। অসম সরকারের নির্দেশ অনুযায়ী, সে রাজ্যে প্রবেশ করলেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিপাকে পড়ে দুপক্ষই। দু’রাজ্য প্রশাসন মিলে সিদ্ধান্ত হয় সীমান্তেই সামাজিক দূরত্ব বজায় রেখেই বিয়ে দেওয়া হবে তাঁদের। রীতিমতো সাজো সাজো রব শুরু হয়ে যায় অসম বাংলা সীমান্তেই। পুরোহিত থেকে শুরু করে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করে অসম প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখেই মাস্ক পরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে।

নবদম্পতির হাতে প্রথম উপহার তুলে দেন অসমের বিধায়ক অশ্বিনী কুমার রায়। তিনি জানান, তিনি সীমান্ত পরিদর্শন করতে গিয়েছিলেন। তারপর প্রশাসনিক আধিকারিকদের কাছে বিয়ের ঘটনা জানতে পারেন। খোদ প্রশাসনিক আধিকারিকদের এই সহযোগিতায় খুশি বলে জানান তিনি।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...