Sunday, March 15, 2026

টাকার লেনদেনে বিবাহ বিচ্ছেদ বলিউডে!

Date:

Share post:

বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ সবসময় বেদনার। তবে এই বিষয়টা একটু অন্যভাবেই সামলান বলিউড অভিনেতারা। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার আগেই বাড়ি দিয়ে বা সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে থাকেন তাঁরা। এমনই বেশ কয়েকজন বলিউড দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে টাকা-পয়সা লেনদেনের মাধ্যমে।

২০১৪ সালে ১৭ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ করেন হৃত্বিক রোশন এবং সুজান খান। বিচ্ছেদের মামলায় ৪০০ কোটি টাকা দাবি করেন সুজান। ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদ হয় করিশমা কাপুর এবং সঞ্জয় কাপুরের। এই মামলায় করিশমা তাঁর দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকা দাবি করেন। ২০১৬ সালে ১৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটে ফরহান আখতার এবং অধুনা ভবানীর। এককালীন টাকা দিতে চেয়েছিলেন ফারহান। তাঁর স্ত্রী অবশ্য ১০ হাজার বর্গ ফুটের বাড়ি দাবি করেন। সন্তানদের নিজের কাছেই রাখেন অধুনা। আমি তাদের ভবিষ্যতের জন্য টাকা দেন ফারহান।

হঠাৎ করেই বিয়ে হয়েছিল অমৃত সিং এবং সইফ আলী খানের। যে বিয়ে পতৌদি পরিবার মেনে নিতে পারেনি। শেষমেষ বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ হয় দুজনের। এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, “অমৃতা পাঁচ কোটি টাকা দাবি করেছেন। ছেলের ১৮ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১ লক্ষ টাকা দিতে হবে।” সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাইয়ের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৮ সালে। শোনা যায়, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রিয়া। খোরপোষ হিসাবে একটা বড় অ্যাপার্টমেন্ট এবং গাড়ি দেওয়া হয় রিয়াকে। এমনকী যাবতীয় বিল মিটিয়েছে দত্ত পরিবার।

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...