Wednesday, March 25, 2026

অটোর ভাড়া দ্বিগুন করে রাস্তায়, তবে বেসরকারি বাস নয় কেন?

Date:

Share post:

দক্ষিণবঙ্গে ৭২টি রুটে সরকারি বাস চলাচল শুরু হলো বুধবার সকাল থেকে। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভুম, চিত্তরঞ্জন এলাকায় বাস চলাচল শুরু হয়েছে। উত্তরবঙ্গগামী বাসও চালু হয়েছে। সকালের দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও বেলা বাড়তে যাত্রী বাড়ে। নিয়ম মেনেই যাত্রী তোলা হচ্ছে। অন্যদিকে কলকাতার ৫৫টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। সমস্যা মূলত মাঝপথ থেকে যে সমস্ত যাত্রী বাসে উঠতে চাইছেন। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই টার্মিনাসে যাত্রী ভর্তি হয়ে যাচ্ছে। শহরে সব মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার বাস নেমেছে। কিন্তু এই বাসের চাহিদা মেটাতে পারে একমাত্র বেসরকারি বাস। যে বাসের সংখ্যা প্রায় ৫০হাজার। কিন্তু বেসরকারি বাস মালিকরা সাফ জানিয়েছেন, ভাড়া না বাড়ালে তাঁরা বাস রাস্তায় নামাবেন না। অন্যদিকে আজ, বুধবার থেকে অটো নামছে রাস্তায়। দু’জন করে যাত্রী নেওয়া যাবে। ভাড়া দ্বিগুন। এখানেই ক্ষুব্ধ বেসরকারি বাস মালিকরা। অটোর ভাড়া দ্বিগুন করে রাস্তায় নামানোর অনুমতি দেওয়া হচ্ছে, অথচ বাসের ভাড়া এক রাখা নিয়ে সরকার অনৈতিক চাপ দিয়ে চলেছে। এটা সরকারি দ্বিচারিতা, এবং সস্তার রাজনীতি।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...